Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

गांगनापुर पुलिस ने जाली आधार कार्ड बनाने वाले दो आरोपियों को गिरफ्तार किया

BMBiswajit Mitra
Mar 03, 2026 07:49:33
Ranaghat, West Bengal
এসআইআর আবহে জাল আধার কার্ড তৈরীর দুই পান্ডাকে গ্রেফতার করলো গাংনাপুর থানার পুলিশ। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে গাংনাপুর থানার পুলিশ সবাইপুর এলাকায় হানা দেয়। এরপর ওয়াসিম আকরাম মন্ডল, পল্লব দোলুই নামে দুজনকে গ্রেফতার করে। ওয়াসিমের বাড়ি গাংনাপুর থানা এলাকায় এবং পল্লবের বাড়ি হুগলি জেলার হরিপাল এলাকাতে ধৃতদের আজ রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBhabananda Singha
Mar 03, 2026 09:47:56
Dinajpur, Rangpur Division:প্রেমের টানাপোড়েনের জেরে অপহরণ, মারধর… তারপর দৌড়ন্ত গাড়ি সোজা পুকুরে! ইসলামপুর–বিহার সীমান্তে রক্তহিম করা রাত, মৃত ৩ ইসলামপুর লাগোয়া বিহার সীমান্তে প্রেমঘটিত সম্পর্কের জেরে এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ফাটিপুকুর এলাকা। প্রাক্তন বান্ধবীর বর্তমান বন্ধুকে গাড়িতে তুলে নির্মম মারধর—আর সেই উন্মত্ততার মাঝেই নিয়ন্ত্রন হারিয়ে জলাশয়ে তলিয়ে গেল চারচাকা। প্রাণে বেঁচে গেলেন অপহৃত যুবক, কিন্তু মৃত্যু হল অভিযুক্ত প্রাক্তন প্রেমিকসহ তিন যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে বিহার–বাংলা সীমান্তের ফাটিপুকুর এলাকায় দ্রুতগতিতে ছুটছিল একটি গাড়ি। অভিযোগ, নদীয়াার বাসিন্দা অতনু শীলকে প্রেমের ত্রিকোণ সম্পর্কের জেরে ইসলামপুর থেকে জোর করে গাড়িতে তোলে মুকুন্দ দাস ও তার সঙ্গীরা। গাড়ির মধ্যেই চলে বেধড়ক মারধর। আতঙ্কে চিৎকার করলেও রেহাই মেলেনি বলে অভিযোগ। এরপরই ঘটে বিপর্যয়। দ্রুতগতির গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর জলাশয়ে সজোরে পড়ে যায়। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় গাড়ি। চারদিকে ছড়িয়ে পড়ে আর্তচিৎকার। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ট্রাক্টরের সাহায্যে গাড়িটি জল থেকে টেনে তোলেন। উদ্ধার করা হয় মোট সাতজন যুবককে। তাঁদের মধ্যে মুকুন্দ দাস, সুরজিৎ দাস ও বনি দাসকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। অতনু শীলসহ আরও চারজনকে গুরুতর আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিহার ও পশ্চিমবঙ্গ পুলিশের দল। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বিহারের কিষাণগঞ্জে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে প্রেমঘটিত টানাপোড়েন ও প্রতিশোধস্পৃহাই এই ভয়াবহ ঘটনার নেপথ্যে বলে মনে করছে পুলিশ। রোমাঞ্চ, রাগ আর প্রতিশোধের আগুন—সব মিলিয়ে এক বিভীষিকাময় রাতের সাক্ষী রইল সীমান্তের ফাটিপুকুর। ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশ।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 03, 2026 09:32:13
Baruipur, West Bengal:সওকাত মোল্লার বসন্ত উৎসব... বসন্ত উৎসব না ভোটের প্রচার উৎসব হচ্ছে বলে দাবি বিজেপির? ভাঙড়ে বসন্ত উৎসব পালন করলো ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা।। ব্যেঁওতা গ্রামে উপস্থিত হয়ে বসন্ত উৎসবের বর্ণাঢ্য মিছিলে পা মেলালেন।। আবির খেলায় মাতলেন তিনি।। সওকাতের এই উৎসব নিয়ে বিদ্রুপ বিজেপি নেতৃত্বের।। বসন্ত উৎসব না প্রচার উৎসব হচ্ছে বলে দাবি বিজেপির।। দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপির সহ সভাপতি অবনী মণ্ডল জানান, সনাতনী ভোট টানার জন্য সওকাত মোল্লার এই সব কৌশল।। পালটা সওকাত মোল্লা বলেন, এটা সম্প্রতির বাংলা।। এখানে আমরা হিন্দু মুসলমান এক হয়ে নানা অনুষ্ঠানে মেতে উঠি।। এটা সম্প্রতির উৎসব।। হিন্দু মুসলমান ভাইভাই।। ভোটের জন্যই কি ভাই ভাই? উঠছে প্রশ্ন।।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 03, 2026 09:17:32
Dinajpur, Rangpur Division:হোলির উৎসব ও রাজনীতির অঙ্গন হয়ে উঠল বালুরঘাটে, উৎসব কে কেন্দ্র করে আমরা ওড়া বিভাজন স্পষ্ট। দুটো অনুষ্ঠানী রাজনৈতিক ব্যানারে হলেও তা রাজনীতির বাইরে যেতে পারলো না। বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে একটি বেসরকারি সংস্থা অনুষ্ঠানের আয়োজন করে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ সহ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব সেই অনুষ্ঠানকে ঘিরে কার্যত বিধানসভা ভোটের প্রচারের মাঠ হয়ে ওঠে জনসংযোগ করেন নেত্রী অর্পিতা ঘোষ। অর্পিতা ঘোষ বলেন রঙের এই উৎসবে সবাই সামিল হন রঙিন হয়ে উঠুন এটাই কাম্য কিন্তু একে নিয়ে রাজনীতি করা বাঞ্ছনীয় নয়। অন্যদিকে বালুরঘাট নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে বসন্ত উৎসব কমিটির আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সুকান্ত মজুমদার সেখানেও কোন তৃণমূল নেতৃত্বকে দেখা যায়নি। সুকান্ত মজুমদারের উদ্যোগে এই অনুষ্ঠানে নতুন প্রজন্মের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে সুকান্ত মজুমদার অনুষ্ঠানে যোগদান করে ২৪ ঘন্টাকে একান্ত সাক্ষাৎকারে জানান হোলির উৎসবে মানুষ রঙিন হয়ে উঠুক। সব রকম মালিনতা থেকে মুক্ত হোক পশ্চিমবঙ্গ তবে আগামী দিনে আরও রঙিন হয়ে উঠবে পশ্চিমবঙ্গ কারণ কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠিত হবে। বাইট ১/ অর্পিতা ঘোষ তৃণমূল নেত্রী ২/সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ৩/ শ্রীকান্ত ঠাকুর পিটিসি
0
comment0
Report
SCSandip Chowdhury
Mar 03, 2026 09:07:02
Katwa, West Bengal:বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে কমিশনের নির্দেশে কাটোয়া বিধানসভা এলাকার গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু करল। সোমবার দুপুরে কাটোয়ায় একশ জনের এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদল এসেছে। মঙ্গলবার কাটোয়া থানা এলাকার শ্রীখণ্ড গ্রামপঞ্চায়েতের চন্দ্রকোটা,গাঙ্গুলিডাঙ্গা, কদমপুকুর,চৌঢাক সহ বিভিন্ন গ্রামে কেন্দ্রীয়বাহিনী টহল দেয়।কেন্দ্রীয় বাহিনীর টহলে বাসিন্দারা খুশি। Woche শুরু। প্রথম দফায় পূর্ব বর্ধমান জেলার জন্য ৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ হয়েছে। এর মধ্যে কাটোয়া মহকুমার তিন বিধানসভা কেতুগ্রাম,মঙ্গলকোট ও কাটোয়ার জন্য দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। সোমবার এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দল কাটোয়ার জগদানন্দপুর বিএড কলেজে উঠেছে।বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে Centrálি বাহিনী এলাকায় রুট marcha করাতে গ্রামবাসীরা कुछটা আশ্বস্ত হয়েছে। কাটোয়া পুলিশ সূত্রে জানা যায় এলাকার আইন শৃঙ্খলা রক্ষা সহ বাসিন্দাদের আত্মবিশ্বাস বাড়াতে প্রত্যেকদিন বিধানসভা এলাকার গ্রামগুলিতে আধা সামরিক বাহিনীর টহল চলবে。
0
comment0
Report
SCSandip Chowdhury
Mar 03, 2026 09:06:41
Katwa, West Bengal:কাটোয়া বসন্ত উৎসব গৌরাঙ্গময়। শাস্ত্র মতে আজকে দোল পূর্ণিমা, এবং এর সাথে সাথেই চন্দ্র গ্রহণ এই তিথিতেই জন্ম গ্রহণ করেন শ্রীচৈতন্য মহাপ্রভু। সেই উপলক্ষে এবারের কাটোয়া বসন্ত উৎসব উৎসর্গ করা হয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুকে। বিগত বছরগুলির মতন এবছরও কাটোয়ায় স্পর্শ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন মহা সমারোহে বসন্ত উৎসবের আয়োজন করেছে। কিন্তু অন্যান্য বছরগুলোর থেকে এবছর বসন্ত উৎসব উদযাপন একেবারে ভিন্ন। শুধুমাত্র আবির মাখা নয় সাথে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করা। অনুষ্ঠানটির শুরু হয় শ্রীখোল বাজিয়ে। মাঠে উপস্থিত প্রত্যেকে কপালে তিলক ধারণ করেছেন। কাটোয়াবাসীরা বলছেন এই ধরনের বসন্ত উৎসব উদযাপন একদম নতুন। বাইট:- ১) সুমনা দেয়াশিন (সাধারণ মানুষ) ২) অনিন্দিতা গোস্বামী (মাঠে আগত মানুষ) ৩) মুনমুন মন্ডল ঘোষ (মাঠে আগত মানুষ) ৪) মাঠে আগত মানুষ
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 03, 2026 09:06:24
0
comment0
Report
PDPradyut Das
Mar 03, 2026 09:06:12
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে শুরু হয়েছে পোস্টার রাজনীতি। ঘটনায় জোর চাঞ্চল্য। সামাজিক মাধ্যমে তীব्र নিন্দা বিজেপি মহিলা সভানেত্রীর। জলপাইগুড়ি শহরে বিজেপির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি ২ নম্বর মণ্ডল বিজেপির সভানেত্রী অঙ্কিতা ছেত্রী অভিযোগ করেন, শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে জড়িত। এদিন তাঁর নিজস্ব ওয়ার্ডেও পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে বলে তিনি জানান। অঙ্কিতা ছেত্রীর অভিযোগ, আসন্ন নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় তৃণমূল ভয় পেয়ে এমন কাজ করছে বলে অভিযোগ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের চিহ্নিত করা হয়েছে এবং সময়মতো উপযুক্ত জবাব দেওয়া হবে। মিথ্যা অভিযোগ, পাল্টা পटाাক্ষ তৃণমূলের। ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BMBiswajit Mitra
Mar 03, 2026 09:05:59
Ranaghat, West Bengal:নদীয়ার হরিণঘাটা থানার নগরউখড়া মহাদেবপুর তালতলা পাড়ায় মদের টাকা নিয়ে বচসাকে কেন্দ্র করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মৃতের নাম সুজন দেবনাথ। এই ঘটনায় অভিযুক্ত অসিত দেবনাথকে আটক করেছে পুলিশ। সম্পর্কে দু’জনেই বিয়াই বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির কাছেই একটি নার্সারির বাগানে বসেছিল মদের আসর। সেই সময় মদ কেনা নিয়ে প্রায় ১০০ টাকা নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। কথাকাটাকাটি ক্রমে হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, উত্তেজনার মাথায় অসিত একটি বেলচা দিয়ে সুজনের মাথায় আঘাত করে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে আহত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ১. শুক্লা দেবনাথ 2. রিঙ্কু দেবনাথ
0
comment0
Report
ASAyan Sharma
Mar 03, 2026 08:46:18
Kolkata, West Bengal:मार्किन মার্কিন যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে উপসাগরীয় একাধিক দেশে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে Kuwait, Oman, Saudi Arabia, Bahrain এবং United Arab Emirates-এ। এই দেশগুলিতে অবস্থানরত বহু ভারতীয় নাগরিক, যার মধ্যে বিভিন্ন সংগঠনের সদস্যরাও রয়েছেন, বর্তমানে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে জানা গেছে। এই প্রেক্ষিতে Indian Medical Association (আইএমএ) ক্ষতিগ্রস্ত সকল ভারতীয়দের পাশে থাকার আশ্বাস দিয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের জরুরি হেল্পলাইনে যোগাযোগ করার জন্য নাগরিকদের অনুরোধ করা হচ্ছে। জরুরি হেল্পলাইন নম্বরগুলি নিম্নরূপ: কুয়েত: +965-65501946 ওমান: +968-98282270, 80071234 (টোল ফ্রি) সৌদি আরব: 00-966-11-4884697, 00-966-542126748, 8002471234 (টোল ফ্রি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ) বাহরাইন: 00973-39418071 সংযুক্ত আরব আমিরাত: 800-46342 (টোল ফ্রি), +971-543090571 এছাড়াও আইএমএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের সদস্যরা প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন আইএমএ-র সম্মানীয় কোষাধ্যক্ষ ডা. পিয়ূষ জৈনের সঙ্গে। ডা. পিয়ূষ জৈন সম্মানীয় অর্থসচিব, আইএমএ মোবাইল: 9810316769
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 03, 2026 08:45:54
Dihierench, West Bengal:দলীয় পদের জন্য লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ।তৃণমূলের দুই নেতার মারামারির ঘুঁষোঘোঁষির ভিডিও ভাইরাল! দলীয় পদের জন্য লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগ এবং পদ না পেয়ে টাকা ফেরত চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে খেজুরিতে তৃণমূল পার্টি অফিসের ভেতর দলের দুই নেতার হাতাহাতি মারামারির ঘুঁষোঘুঁষির ভাইরাল ভিডিও প্রকাশ্যে! যা ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে খেজুরিতে। এলাকার দুই তৃণমূল নেতা শংকর দুলাল পাত্র এবং নন্দন দাসের মধ্যে কলার ধরে মারামারির ভিডিও ভাইরাল। কলার ধরে মার এবং ঘুঁষোঘুঁষির ভাইরাল ভিডিও সামনে আসায় চরম অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। যা নিয়ে দলের নেতারা মুখে কুলুপও এঁটেছেন। ভোটের মুখে নিজেদের মধ্যে মারামারি এবং কোন্দল ঘিরে খেজুরিতে দলের অনৈক্যের ছবি প্রকাশ্যে এসে পড়ায় বেশ অস্বস্তিতেও তৃণমূল নেতৃত্ব। Byte নন্দন দাস কামারদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।58 sec. বাইট শঙ্কর দুলাল পাত্র, খেজুরি ১ব্লক সহ সভাপতি।1:19 sec. বাইট তাপস দলাই, কাঁথি বিজেপি নেতৃত্ব。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 03, 2026 08:45:33
Baruipur, West Bengal:ভাঙড়ে ফের উদ্ধার বারুদ ভর্তি ড্রাম ও বোমা তৈরির সরঞ্জাম, ২৪ ঘণ্টার ব্যবধানে চাঞ্চল্য。 ভাঙড়ে ফের উদ্ধার বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। গতকাল ২৬টি তাজা বোমা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও উদ্ধার হল বারুদ ভর্তি ড্রাম ও বস্তা। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়-এর কৃষ্ণমাটি এলাকায়。 পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল ভাঙড় দু’নম্বর ব্লকের কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন খালপাড় এলাকা থেকে প্রায় ২৬টি তাজা বোমা উদ্ধার করে কলকাতা পুলিশ এর লালবাজার ডিডি এবং বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ কৃষ্ণমাটি গাজীপাড়া এলাকায় উদ্ধার হয় দুটি ড্রাম ও একটি বস্তা ভর্তি বারুদ。 অভিযোগ, একটি বুলেট বাইকে করে দুই ব্যক্তি ওই বারুদ পাচার করছিল। स्थानीय বাসিন্দারা তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। বস্তা ও ড্রামের মুখ খোলা হলে বেরিয়ে আসে বোমা তৈরির বারুদ। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ。
0
comment0
Report
PCPartha Chowdhury
Mar 03, 2026 08:45:16
Bardhaman, West Bengal:এস আই আর কার্ড: রায়না বিধানসভা। রায়না বিধানসভাতেও বেশ কিছু ভোটারের নাম বিচারাধীন রয়েছে। বাদের সংখ্যাও বেশ কিছু। এই বিধানসভা ক্ষেত্রটিতে মুসলিম ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। তাদের একাংশে মধ্যে এই তালিকা ক্ষোভের জন্ম দিয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে তারা কোপে পড়েছেন, এটাই মনে করছেন তারা। তারা অনেকেই লজিকাল ডিস্ক্রীপেন্সির শুনানিতে বৈধ কাগজ জমা দিয়েছিলেন বলে দাবি করছেন। তবুও তাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে, এটাই তাদের ক্ষোভ। পাশাপাশি হিন্দু হলে তাদের এই হয়রানি হত না, এটাই তাদের কারো কারো মনে হয়。 এই ক্ষোভ কান পাতলেই টের পাওয়া যাচ্ছে।তপশিলী জাতির জন্য সংরক্ষিত এই বিধানসভায় মোটামুটি ৩২ শতাংশ মুসলিম ভোটার রয়েছেন বলে একটি সূত্র জানাচ্ছে。 রায়না বিধানসভা : ২০২৪ লোকসভা মোট (রায়না) ২,৬০,০০০ জন। খসড়া তালিকায় ছিল: ২৫৪৭৭৭জন। চুড়ান্ত তালিকায় রয়েছে(২৮/২/২৬) বিচারাধীন২০৭৭৪ জন ডিলেটেড ২০৯ জন নথিভুক্ত ভোটার ২৩৫৫৫০ জন। ভক্স বাইট : ১) জাহানুল হক চন্দন ২) শেখ ইদ্রিশ আলী ৩) শেখ সামসুদ্দিন ৪) মজনু。 সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 03, 2026 08:04:03
Asansol, West Bengal:রঙহীন দোল, প্রকৃতির ছোঁয়ায় বাহা উৎসব — আসানসোলের আদিবাসী গ্রামে অনন্য উদযাপন দেশজুড়ে যখন দোল উৎসবে আবির ও রঙের উচ্ছ্বাসে মেতে উঠেছেন মানুষ, ঠিক তখনই ভিন্ন চিত্র ধরা পড়ল আসানসোল-এর প্রত্যন্ত আদিবাসী গ্রামে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের হাড়ামডিহি রাঙাপাড়া আদিবাসী গ্রামে দোল মানেই রঙ নয়, বরং প্রকৃতির উপাদান দিয়ে পালিত ঐতিহ্যবাহী বাহা উৎসব. এই গ্রামে আবির বা কৃত্রিম রঙ ব্যবহার করা হয় না। তার বদলে জল ও ফুলের রেণু দিয়ে দোল উদযাপন করা হয়। গ্রামের পুরুষেরা জঙ্গল থেকে সাল গাছের রেণু সংগ্রহ করে নিয়ে আসেন। সেই রেণু দিয়ে প্রথমে ঠাকুরের পুজো করা হয়, পরে তা জলে ভিজিয়ে রাখা হয়। উৎসবের শেষ দিনে ধামসা-মাদলের তালে তালে নাচ-গান আর আনন্দের মধ্য দিয়ে সেই রেণু মেশানো জল ছিটিয়েই পালিত হয় বাহা উৎসব。 গ্রামের বাসিন্দা মতিলাল সরেন জানান, কৃত্রিম রঙের বদলে তারা প্রাকৃতিক উপায়েই দোল উদযাপন করেন। দোলের আগের দিন গ্রামের পুরোহিত বাড়ি বাড়ি ফুল দিয়ে যান। পরের দিন সেই ফুল, যাকে তারা “বাহা বাস্কি” বলেন, জলে ভিজিয়ে রেখে তা দিয়েই জলখেলা হয়। সঙ্গে চলে আদিবাসী নৃত্য, গান ও খাওয়াদাওয়া—সব মিলিয়ে সারাদিন ধরে আনন্দ-উৎসব। প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক আর প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখে এইভাবেই প্রতি বছর রঙহীন কিন্তু আনন্দমুখর দোল বা বাহা উৎসব উদযাপন করেন রাঙাপাড়ার আদিবাসী গ্রামবাসীরা।।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top